ড্রাইভার হিসেবে জয়েন করুন

গাড়িবাজ ডট কম-এ দক্ষ ও অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ চলছে!

 আপনি যদি ছুটির দিনে বাসায় বসে থাকেন অথবা একটি ভালো ড্রাইভার চাকরি খুঁজছেন, তাহলে আজই জয়েন করুন বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ট্রান্সপোর্টেশন সার্ভিস প্ল্যাটফর্ম গাড়িবাজ ডট কম-এ।

আবেদন ফরমটি পূরণ করুনঃ

Join as a Driver
https://garibuzz.com/wp-content/uploads/2026/01/Driver-job-Bangladesh-.webp

কেন গাড়িবাজ ডট কম এ ড্রাইভার হিসেবে জয়েন করেন?

১. নিয়মিত ও ন্যায্য আয়: আমাদের সিস্টেমে আপনি সরাসরি আপনার সার্ভিস অনুযায়ী সম্মানী পাবেন। কোনো বাড়তি জটিলতা নেই। নিয়মিত কাজের মাধ্যমে সাপ্তাহিক বা মাসিক একটি ভালো আয় নিশ্চিত করা যায়।

২. নমনীয় সময়সূচী: আপনি আপনার জীবনযাত্রার রুটিনের সাথে মিলিয়ে কাজের সময় বেছে নিতে পারবেন। এটি পার্ট-টাইম বা ফুল-টাইম যেকোনোভাবে কাজ করার স্বাধীনতা দেয়।

৩. নিরাপত্তা ও সম্মান: আমরা আমাদের ড্রাইভারদের নিরাপত্তা এবং সম্মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। যেকোনো সমস্যায় আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম আপনার পাশে রয়েছে।

৪. প্রফেশনাল নেটওয়ার্ক: গাড়িবাজের সাথে যুক্ত হয়ে আপনি একটি বৃহত্তর পেশাদার নেটওয়ার্কের অংশ হবেন, যা ভবিষ্যতে আরও সুযোগের দরজা খুলে দিতে পারে।

যোগ্যতা ও আবশ্যকীয় নথিপত্র

  • বাংলাদেশের নাগরিক।
  • বয়স ২১ থেকে ৫০ বছর।
  • বিআরটিএ-অনুমোদিত বৈধ প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স (মিনিমাম ১ বছর ভ্যালিডিটির অবশিষ্ট থাকতে হবে)।
  • ন্যূনতম ৫ বছর দুর্ঘটনামুক্ত ড্রাইভিং অভিজ্ঞতা।
  • শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
  • ফোন ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
  • ভালো চরিত্রের অধিকারী ও গ্রাহক সেবায় আগ্রহী।

কিভাবে ড্রাইভার হিসেবে জয়েন করবেন?

৩ টি সহজ প্রক্রিয়া সম্পন্ন করে ড্রাইভার হিসেবে জয়েন করুন

০১. ডকুমেন্ট জমা দিন

 ড্রাইভার রেজিস্ট্রেশন ফরম পূরণ করুন এবং ডকুমেন্টগুলো জমা দিন: ড্রাইভার লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতা সার্টিফিকেট, চারিত্রিক ও স্বাস্থ্য সার্টিফিকেট

০২. ইন্টারভিউ সম্পন্ন করুন

আপনার তথ্য ও ডকুমেন্টগুলো পাওয়ার পর আমাদের টিম যাচাই-বাছাই করবে।
সবকিছু সঠিক ও যোগ্যতা পূরণ হলে আপনাকে একটি ফিজিক্যাল ইন্টারভিউ-এর জন্য আমন্ত্রণ জানানো হবে।

০৩. সেবা প্রদান শুরু করুন

ফিজিক্যাল ইন্টারভিউয়ে সফল হলে, আমাদের টিম আপনার নিকটবর্তী ড্রাইভার সার্ভিসের সুযোগগুলো আপনার যোগ্যতা এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনার সাথে শেয়ার করবে।

০৪. আয় করা শুরু করুন

আমাদের প্ল্যাটফর্ম থেকে সার্ভিস রিকোয়েস্ট গ্রহণ করুন, কাস্টমারের চাহিদা অনুযায়ী পেশাদার সেবা প্রদান করুন এবং সার্ভিস সমাপ্তির পর আপনার ফি/সম্মানী গ্রহণ করুন।

জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

০১. আমার নিজের গাড়ি নেই। তাও কি আমি আবেদন করতে পারি?

উত্তর: হ্যাঁ! আপনি আমাদের ক্লাইন্টের গাড়ি চালিয়ে তাদের সেবা প্রদান করবেন। সেক্ষেত্রে আপনার নিজের গাড়ি থাকার প্রয়জন হবে না। আপনার বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং দক্ষতা ও অভিজ্ঞতা থাকলেই আপনি গাড়িবাজে ড্রাইভার হিসেবে জয়েন করতে পারবেন। 

০২. প্রশ্ন: মাসিক গড় আয় কত হতে পারে?

উত্তর: আপনার কাজের সময় ও দক্ষতার উপর নির্ভর করে। আমাদের ড্রাইভার পার্টনারদের গড় আয় ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকা।

০৩. প্রশ্ন: আমি কি নিজের গাড়ি ভাড়া দিতে পারবো?

উত্তর: হ্যা। গাড়িবাজ ডট কম গাড়ি ভাড়া দিয়ে থাকে সে ক্ষেত্রে আপনার নিজের গাড়ি থাকলে আমাদের রেন্ট-এ-কার সার্ভিসের সাথে যুক্ত হয়ে আয় করতে পারবেন।

আজই আবেদন করুন

গাড়িবাজ ডট কম আপনাকে ডেকে আনছে একটি সম্মানজনক, স্থিতিশীল ও লাভজনক পেশাদার ক্যারিয়ারের আঙ্গিনায়। আমরা শুধু বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম নই, আমরা একটি পরিবার। আমাদের লক্ষ্য হল আমাদের ড্রাইভার পার্টনারদের অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা। আপনার হাতের সেই চাবিকাঠি আজ ঘুরিয়ে দিন সাফল্যের দরজায়।

Scroll to Top